সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৬৫৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আমেরিকা প্রবাসীর বাড়ী দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে আব্দুল হান্নান নামে ১ ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। গত ৭ জুলাই বিকালে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নিহতের পিতা তাদের নিকট আত্মীয় আমেরিকা প্রবাসী হারুন মিয়ার বাড়ী দেখাশুনা করতেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের মানিক মিয়াসহ আরো কয়েকজন মিলে ওই বাড়ীটি দখলের পায়তারায় লিপ্ত ছিল। ঘটনার দিন মানিক মিয়াসহ আরো তার সঙ্গীয়রা দলবদ্ধভাবে ওই বাড়ীটি দখল করতে গেলে আব্দুল হান্নানসহ তার লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মানিক মিয়া ও তার লোকজন হান্নানকে বেধড়ক মারপিঠ করে পানিতে ফেলে দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন টেটা দিয়ে হান্নানকে আঘাত করলে টেটাটি তাহার হাটুর উপরী অংশে লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। গুরুতর আহতাস্থায় তাকে হবিগঞ্জ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে নিহতের মেয়ে এ প্রতিনিধিকে জানায়, আমার বাবাকে মারতে মারতে পানিতে ফেলে দেয়ার পরও তারা আমার বাবার উপর আক্রমন চালায়, আমি তাদের কাছে আমার বাবার প্রাণ ভিক্ষা চাই, এতেও তারা ক্ষান্ত হয়নি। আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com