সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে নব-নির্বাচিত মেম্বার আল-আমীনকে কুপিয়ে জখম করার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানকে কুপিয়ে জখম করার ঘটনায় সোলেমান খান বাদী হয়ে পরাজিত মেম্বার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নজমুল হোসেন হারুন ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা তছর মিয়া ওরপে রানা মিয়া চৌধুরীসহ ৪৩জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং ০৬ তারিখ ০৪-০৭-২০১৬ইং। অপরদিকে মতিউর রহমান চৌধুরী বাদী হয়ে গোলেমান খান ও নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানসহ ৩০জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ০৭ তারিখ ০৫-০৭-২০১৬ ইং। এ এদিকে ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য গত গত ৩ জুলাই সকালে কুর্শি বাসস্টেশনে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৪০জন লোক আহত হয়। আতদের মধ্যে ৮জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেম্বার আল-আমীন খানসহ আরো ৪জন এখন ও আশংকজানক ভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com