বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত
এম এ আই সজিব \ ধর্মান্বরিত হয়ে পালিয়ে বিয়ে করেও সংসার করা হল না লিমা সরকার ওরফে লিমা আক্তারের (২০)। নববিবাহিত স্বামী ও তার পরিবারকে বাঁচাতে তার এখন ঠাই হয়েছে থানা হাজতে। গতকাল বুধবার বিকালে সদর থানায় আত্মসমপর্ণ করলে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে রাখে। থানায় আটক লিমা জানায়, লাখাই উপজেলার বামৈ গ্রামের মন্টু মিয়ার পুত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার নিয়ামতপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, একই গ্রামে শ্রীধন সরকারের সাথে বিধু সরকারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের সীমান্তবর্তী শেরপুরে বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। গতকাল বুধবার থেকে শুরু হওয়া দেশের বৃহত্তম এ মেলা শেষ হবে শুক্রবার (১৫ জানুয়ারি)। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর শেরপুর এলাকায় এ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মৎস্যপ্রেমীরা মেলায় ভিড় জমান। প্রায় ২ শ বছর থেকে চলে আসা বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের কালীগাছ তলা এলাকায় মাইক্রোবাসের চাপায় রাজন সরকার নামের এক শিশু মৃত্যুপথযাত্রী। সে ওই এলাকার বসুদেব সরকারের পুত্র। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাজন সরকার স্কুল থেকে বাসায় ফেরার পথে কালীগাছ তলা গেইটের নিকট আসামাত্র (ঢাকা মেট্রো গ-১২-৭৮১৭) একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে আহত হয়। গুরুতর আহত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি \ পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম উদযাপন ও আওলাদে রাসুল (দঃ) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) এর সাক্ষাতে ঢাকায় যাওয়া উপলক্ষে গাউছিয়া কমিটি হবিগঞ্জ জেলা শাখার এক বিশেষ সভা গতকাল বাদ মাগরিব গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা কমপেক্সে অনুষ্ঠিত হয়। সাবেক এমপি এডঃ আলহাজ্ব চৌধুরী আব্দুল হাইর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি \ সঠিক উদ্যোগ ও সুষ্ঠু পরিকল্পনায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরগাহ শরীফে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে। হযরত নাছির উদ্দিন সিপাহসালাহসহ ১২০জন আউলিয়ার দরগাহ শরীফ মুড়ারবন্দে গতকাল থেকে পবিত্র ওরস আরম্ভ হয়েছে। স্থানীয় প্রশাসন ও চুনারুঘাট থানার গোয়েন্দার এস আই কাজী মোঃ মুসলিম উদ্দিনের পরিকল্পনা ও নেতৃত্বে মুড়ারবন্দ দরগাহ প্রাঙ্গন ৮/১০ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিল্ড্রেন এর অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচির সাফল্য উদযাপন  ও প্রজেক্ট সমাপ্তিকরণ সভা গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিলেট অঞ্চল কর্মসূচি সমন্বয়কারী মোঃ ফরাজদুক ভূঞার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিখন সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে কলেজ হল রোমে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ এতে সভাপতিত্ব। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম। বিশেষ বিস্তারিত
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রাম থেকে রোজিনা আক্তার (২০) এক গৃহবধুর উদ্ধার করেছে পুলিশ। সে ফান্দ্রাইল গ্রামের এনু মিয়ার কন্যা। গতকাল বুধবার সকালে সদর থানার এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রোজিনাকে হাত পা বাঁধা অবস্থায় স্বামী ইসহাক আলীর বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় ইসহাক আলী পালিয়ে যায়। সে বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর উদ্যোগে জেলা পর্যায়ে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্ট প্রদর্শিত হবে। পাশাপাশি উপস্থিত বক্তৃতা, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com