শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর উপজেলার ধল গ্রাম থেকে গৃহবধুকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রাম থেকে রোজিনা আক্তার (২০) এক গৃহবধুর উদ্ধার করেছে পুলিশ। সে ফান্দ্রাইল গ্রামের এনু মিয়ার কন্যা। গতকাল বুধবার সকালে সদর থানার এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রোজিনাকে হাত পা বাঁধা অবস্থায় স্বামী ইসহাক আলীর বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় ইসহাক আলী পালিয়ে যায়। সে ধল গ্রামের মৃত আজমত আলীর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, ৮ মাস আগে রোজিনা ও ইসহাক আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইসহাক আলী যৌতুকের জন্য রোজিনার উপর নির্যাতন চালাতো। গতকাল একই কারণে রোজিনাকে মারপিট করে হাতপা বেধেঁ বাড়িতে আটকে রাখে। বিষয়টি রোজিনার ভাই পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com