রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মুড়ারবন্দের ঐতিহাসিক ওরস সিসি ক্যামেরার আওতায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৬৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ সঠিক উদ্যোগ ও সুষ্ঠু পরিকল্পনায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরগাহ শরীফে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে। হযরত নাছির উদ্দিন সিপাহসালাহসহ ১২০জন আউলিয়ার দরগাহ শরীফ মুড়ারবন্দে গতকাল থেকে পবিত্র ওরস আরম্ভ হয়েছে। স্থানীয় প্রশাসন ও চুনারুঘাট থানার গোয়েন্দার এস আই কাজী মোঃ মুসলিম উদ্দিনের পরিকল্পনা ও নেতৃত্বে মুড়ারবন্দ দরগাহ প্রাঙ্গন ৮/১০ টি সিসি ক্যামেরার দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও উক্ত ওরসে স্থানীয় ও বহিরাগতদের নিরাপত্তার জন্য সারাদিন ব্যাপী হবিগঞ্জ ও চুনারুঘাট থানা-পুলিশের কড়া টহল চলছে।  ওরস ও মেলায় গ্রাম পুলিশ ও আনসার-বিডিবি সদস্য মোতায়ন করা হয়েছে। অত্র ওরস কমিটির সভাপতি আলহাজ্ব আজগর আলী মেম্বারের কাছে ওরসের শান্তি শৃংখলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওরসের বিভিন্ন বিভাগ আমরা কতিপয় স্বেচ্ছাসেবক দ্বারা নিয়ন্ত্রন করার চেষ্টা করছি। দূর-দূরান্তের গাড়ি নিরাপদভাবে রাখার জন্য মুহিতুজ্জামানের নেতৃত্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। উলে­খ্য, এটি মুড়ারবন্দ দরগাহ শরীফের ৬৯৫তম ওরস মোবারক। এ ওরস ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com