বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ধর্মান্বরিত হয়ে সংসার করা হল না লিমা সরকারের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ ধর্মান্বরিত হয়ে পালিয়ে বিয়ে করেও সংসার করা হল না লিমা সরকার ওরফে লিমা আক্তারের (২০)। নববিবাহিত স্বামী ও তার পরিবারকে বাঁচাতে তার এখন ঠাই হয়েছে থানা হাজতে। গতকাল বুধবার বিকালে সদর থানায় আত্মসমপর্ণ করলে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে রাখে। থানায় আটক লিমা জানায়, লাখাই উপজেলার বামৈ গ্রামের মন্টু মিয়ার পুত্র সাবারক মিয়া (২৫) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে এক পর্যায়ে লিমা সরকার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করে। পরে লিমা আক্তার নাম ধারণ করে। এ কারণে লিমার পরিবার তাকে গালমন্দ করে। গত ২০ ডিসেম্বর লিমা আক্তার তার আত্মীয় হবিগঞ্জ শহরের হরিপুর গ্রামের লিটন বর্মনের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে চলে আসে। এরপর লিমা ও সাবারক সিলেটে কোর্টের মাধ্যমে বিয়ে করে সেখানেই সংসার শুরু করে। এ বিষয়ে লিমার মা হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলা থেকে সাবারক ও তার পরিবারকে বাঁচাতে গতকাল সে থানায় আত্মসমপর্ন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com