সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে শিখন কর্মসূচির সাফল্য উদযাপন ও সমাপ্তিকরণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিল্ড্রেন এর অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচির সাফল্য উদযাপন  ও প্রজেক্ট সমাপ্তিকরণ সভা গত মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিলেট অঞ্চল কর্মসূচি সমন্বয়কারী মোঃ ফরাজদুক ভূঞার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিখন সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল­াহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ও প্রেসক্লাব  সভাপতি এটিএম সালাম,   নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাজ্বী  মোঃ আব্দুল মুক্তাদীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ জামসেদুর রহমান,  নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ আরিছ মিয়া, অজয় কুমার দাস, সায়মা  সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে শিখন কর্মসূচির মূল প্রবন্ধ  উপস্থাপন করেন ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুছ ছালেকীন। শিখন প্রোগ্রামের উপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষক রাহেলা খানম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com