স্টাফ রিপোর্টার ॥ লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। তার নিখোঁজের খবরে শোকে মূহ্যমান পরিবারের সদস্যদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ সুমন মিয়ার লাশ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আজ শুক্রবার সকাল ৮টায় আটঘরিয়া গ্রামের
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে বিপুল পরিমাণ মদসহ ইউনুছ মিয়া ওরপে ইনু মিয়াকে আটক করেছে র্যাব। আটক ইনু মিয়া বাঘাসুরা ইউনিয়নের ফতেপুর গ্রামের বসু মিয়ার ছেলে। গত শুক্রবার সোয়া ৬টার দিকে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের এডি.জে. ইমরান এর নেতৃত্বে একদল র্যাব সদস্য অভিযান চালায়। অভিযানে ইনু মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ
আশরাফুল নওশাদ আমার জন্ম পুরোপুরি ভাটি এলাকা না হলেও উজান এলাকা বলা যাবেনা। হবিগঞ্জের নবীগঞ্জ আমাদের জন্মস্থান। নবীগঞ্জের আলো বাতাসেই আমার বেড়ে উঠা। নবীগঞ্জে ভাটি এবং উজান দুটোর পরিচয়ই বিদ্যমান। তবে আমাদের পৈতৃক গ্রামের বাড়ী হবিগঞ্জ সদর থানার আছিপুর গ্রামে। তা আবার পুরোপুরি উজান অঞ্চল। শহরের বাড়ী বলতে আমাদের নবীগঞ্জের বাড়ী। আব্বা ছিলেন সরকারী কর্মকর্তা।
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঈদ মানে আনন্দ, ঈদ মানি খুশি, তাই ঈদের আনন্দে নতুন জামা কাপড় থাকবে না তাকি হয়..? তাইতো ঈদের ১০/১২ দিন আগ থেকেই দর্জি দোকান গুলো সরগরম হয়ে উঠেছে। নবীগঞ্জ উপজেলা সদরসহ ১৩টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের বাজারে দর্জির দোকান গুলোতে মেশিনের শব্দ যেন জানান দিচ্ছে ঈদ এস গেছে। ঈদের আগ মুহুর্ত
এবিএম আল-আমীন চৌধুরী ॥ সম্পদের দৃষ্টিকোণ থেকে মানুষ তিন শ্রেণির। মিসকিন, ফকির এবং গণি বা ধনী। মিসকিন এবং ফকির শ্রেণির মানুষদের জন্য যাকাত, ফিতরাসহ দান সদকার টাকা পয়সা খাওয়া জায়েয। আর ধনী শ্রেণির মানুষেরাই ফিতরা ও যাকাত প্রদান করে থাকে। যা প্রদান করা তাদের জন্য ওয়াজিব। আদায় না করলে কঠিন গুনাহগার হবে। ধনী শ্রেণির মানুষের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে। গত দু’দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে শহরবাসী। খোয়াই নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক আর বিপদমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী। স্মরণকালের যে কোন সময়ের বন্যার চেয়ে গেল বন্যার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। নিকট অতীতে কেউ এ ধরণের ভয়াবহ বন্যা দেখেননি বলে সবাই দাবি করছেন। সেই সাথে
এবিএম আল-আমীন চৌধুরী ॥ আজ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর। হযরত যির ইব্ন হুবাইশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত উবাই ইব্ন কাব রাদিয়ালল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলি, তোমার ভাই আব্দুল্লাহ ইব্ন মাসউদ বলেছেন, যে ব্যক্তি সারা বছর রাতে কিয়াম করবে সে লাইলাতুল কদর লাভ করবে। তিনি বললেন, আল্লাহ তার ওপর রহম করুন, তার উদ্দেশ্য মানুষ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খোয়াই নদীর ভাটির দিকে ৪টি স্থানে ভাঙ্গন দিয়েছে। ওই সব ভাঙ্গা দিয়ে পানি দ্রুত বেগে প্রবাহিত হওয়ায় খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো আতঙ্ক কাটেনি শহরবাসীর। শহর রক্ষা বাধেঁর ৫টি স্থানে ছোট ছোট ছিদ্র ও ফাটল রয়েছে। এগুলো পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মেরামত করছেন। ইতোমধ্যে হবিগঞ্জ
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দুঃখ হিসেবে পরিচিত খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণ ও উজান থেকে দ্রুতগতিতে পানি খোয়াই নদীতে নেমে আসায় ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছেন চুনারুঘাটবাসী। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ মুখ চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে বিপদ সীমার ২০৫ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার ॥ পানি আইছে, ভাইস্যা গেছে, খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে, শহর তলিয়ে যাবে। এমন গুজবে শহরবাসীকে আতঙ্কে কাটাতে হয়েছে কয়েক ঘণ্টা। কেউ বলছেন গরুর বাজার, কেউ বলছেন কামড়াপুর আবার কেউ-বা বলছেন তেতৈয়া এলাকা দিয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে গেছে। এদিকে গতকাল রাত ১২ টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসিমার ২৪০ সেন্টিমিটার উপর দিয়ে