মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে খোয়াই নদীর বাঁধ উপচে ৪৫টি গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৭৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দুঃখ হিসেবে পরিচিত খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণ ও উজান থেকে দ্রুতগতিতে পানি খোয়াই নদীতে নেমে আসায় ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছেন চুনারুঘাটবাসী। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ মুখ চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে বিপদ সীমার ২০৫ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর বাধ উপচে গাজীপুর, আহম্মদাবাদ, পাইকপাড়া, শানখলা, সাটিয়াজুরী, রাণীগ্ওা ইউনিয়নের প্রায় ৪৫টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।  চুনারুঘাট কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২হাজার হেক্টর জমির রোপা আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এদিকে গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্ত সিরাজাম মুনিরা উপজেলা কালিশিরী, কালামন্ডল, হারাজুরা, পুলপাড়, ছয়শ্রী, বগাডুবী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, গত দুদিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পাড় উপচে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি প্রবেশ করায় মানুষ পড়েছে চরম দূর্ভোগে। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com