আজিজুল ইসলাম সজীব ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যার প্রায় ১৪ বছর পর মামলার চার্জশীটভূক্ত পলাতক আসামী মহিবুর রহমান (৪৭)কে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল ভোর রাতে তাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক। সড়কের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রতিটি মোড়ে দলবদ্ধভাবে কিশোর-তরুণ। কোন কোন মোড়ে তরুণীও ছিল। এরা সড়কের মধ্যখানে দাড়িয়ে যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করছিল। সেই সাথে চলাচলরত যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে চলাচলের কাজ করছিল। এতে করে কোনরকম যানজট ছাড়াই সুশৃঙ্খলভাবে টমটমসসহ অন্যান্য যানবহানগুলো চলাচল করছিল। গতকাল
পাবেল খান চৌধুরী এখনই সড়কে মৃত্যুর মিছিল বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। বেপরোয়া চালকদের লাগাম টেনে ধরার এখনই সময়। একের পর এক দূর্ঘনার নামে মানুষ হত্যা করে পার পেয়ে যাচ্ছে তথা বেপরোয়া চালকরা। শুধু বাস, ট্রাক নয় সকল পরিবহনের চালকদেরই রয়েছে বেপরোয়া গাড়ি চালানোর মানষিকতা। আর এই মানুষিকতা থেকে বের হয়ে আসতে হলে সড়ক পরিবহণ আইন
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ব্যাপী মহাসড়কের মাধবপুর উপজেলার সামনে মহাসড়কের দুই পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের নেতৃত্বে দেন হবিগঞ্জের নিবার্হী ম্যাজিস্ট্রেট রিগন চাকমা। এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুকলেছুর রহমান, সহকারি কমিশনার ভূমি মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ
স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃংখলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত বিএনপি নেতাকে দলীয় কর্মকান্ড পরিচালনার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির লোকজন হামলা চালিয়ে সেক্রেটারীর দোকান ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়ি বাজারে। হামলাকালে দোকান মালিক কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ইমাম বাড়ি বাজার
আজিজুল ইসলাম সজীব ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে টেটা বৃদ্ধ প্রায় অর্ধশত। গুরুতর আহতদের সিলেট ও ঢাকা প্রেরণ করা হয়েছে। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হওয়ায় সদর মডেল থানা
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের দেওলাবাড়ি গ্রামের কাওছার মিয়াকে নৃশংসভাবে হত্যার পর এবার তার (কাওছারের) পিতা হায়দর মিয়াকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় এক দুর্বৃত্তকে জনতা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক দুর্বৃত্তের নাম জালাল মিয়া। তিনি বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সম্মেলনের দেড় মাসেরও বেশি সময় পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। দুই বছরের জন্য কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজানুল হক চৌধুরী শোভন আর সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন
লন্ডন প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন, তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার স্থপতি অথবা তার পরিবারের কোন সদস্যের নামে আমাদের হবিগঞ্জে নেই কোন স্থাপনা, তাই তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে হবিগঞ্জে হবিগঞ্জবাসীর পক্ষে ‘‘হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ করেছি’’। আপনাদের ভালবাসা থাকলে হবিগঞ্জবাসীর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেলে কলেজ প্রতিষ্ঠা, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, জেলা সার্ভার স্টেশন নির্মাণ, অনেকগুলো স্কুল-কলেজ প্রতিষ্ঠা, রাস্তাঘাট, কালভার্ট নির্র্মাণ, শতভাগ বিদ্যুতায়ন ও হবিগঞ্জকে আধুনিকায়নসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে যুক্তরাজ্যে নাগরিক সংবর্ধনা