বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাজ্যে সংবর্ধণায় এমপি আবু জাহির ॥ ছাত্রজীবন থেকেই জনগণের কল্যাণে রাজনীতি করে আসছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেলে কলেজ প্রতিষ্ঠা, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, জেলা সার্ভার স্টেশন নির্মাণ, অনেকগুলো স্কুল-কলেজ প্রতিষ্ঠা, রাস্তাঘাট, কালভার্ট নির্র্মাণ, শতভাগ বিদ্যুতায়ন ও হবিগঞ্জকে আধুনিকায়নসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে যুক্তরাজ্যে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৯ জুলাই যুক্তরাজ্য আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সাড়ে ৯ বছরে এডভোকেট মোঃ আবু জাাহির এমপি হবিগঞ্জে যে উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেছেন, অনেক এলাকায় মন্ত্রী থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি। তাই হবিগঞ্জবাসীর উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও এডভোকেট মোঃ আবু জাহিরকে নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে ছাত্রজীবন থেকেই জনগণের কল্যাণে রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও গণমানুষের কাজ করে যাব ইনশাল্লাহ। এ সময় তিনি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুুরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে সকল উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে স্ব স্ব এলাকায় নৌকার পক্ষে কাজ করতে প্রবাসী আওয়ামী পরিবারের সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com