প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শিশু দিবস ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালনে অনিয়ম ও অবমাননা করায় নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে সঈদপুর বাজারস্থ দলীয় কার্যালয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৫২নং দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যামে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ১১ জন এর মধ্যে ১১ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন
বাহুবল প্রতিনিধি ॥ আমিনুল ইসলাম রিপন; বাহুবল উপজেলা ছাত্রলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী। আছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। দরিদ্র শ্রমজীবী পিতার জেষ্ঠ্য সন্তান আমিনুল ইসলাম রিপন উপজেলার মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজে পড়াশুনা করছেন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) কোর্সের ফাইনাল পরীক্ষার্থী তিনি। ঔষধ কোম্পানীতে খন্ডকালীন কাজ করার মাধ্যমে লেখাপড়ার খরচ যোগান দিয়ে যাচ্ছে। লেখাপড়া ও খণ্ডকালীন চাকরীর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট থেকে এক বছর পর একটি চোরাই টমটম উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাত টায় জাতিসংঘ থেকে সনদপ্রাপ্ত এসআই লুৎফুর রহমান টমটমটি উদ্ধার করেন। এ সময় জালালাবাদ গ্রামের মৃত আরজত আলীর পুত্র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসেন। তিনি জানান, এক বছর আগে তেঘরিয়া গ্রামের সালেক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে ভাষা শহীদের স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ইং এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ জে.কে স্কুল মাঠ প্রাঙ্গনে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব বনাম নয়মৌজা ইউনাইটেড ক্লাব এর মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। এতে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব ২০ ওভারে ৮ ইউকেট
স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে ঢাকা থেকে এসে লাখাইয়ে প্রেমিকার বাড়িতে এক আনসার সদস্য ধরাশায়ী হয়েছে। অবশেষে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে লাখাই থানায় সোপর্দ করা হয়েছে। লাখাই থানার পুলিশ গতকাল সোমবার বিকালে প্রেমিক যোগলকে কোর্টে প্রেরণ করেন। তারা হলো, ঢাকা মোগদা পাড়া এলাকার ঠিকাতলী বাসিন্দা মৃত আব্দুল মন্নানের পুত্র আনসার সদস্য জাকির হোসেন (২৫) ও
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে চুনারুঘাটে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা হলো, হবিগঞ্জ শহরের নোয়াহাটি এলাকার বিধান সরকার বণিকের পুত্র রনি বণিক (৩৫), চুনারুঘাট বাল্লা ক্রসরোড এলাকার দিদার হোসেনের পুত্র আসাদুজ্জামান রউফ (২৪) ও বালিয়ারী এলাকার মৃত আব্দুল মতলিবের পুত্র রাজু মিয়া
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাটি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সুমেশ চন্দ্র দাস আর নেই। গতকাল সোমবার ভোর ৪টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় অবস্থায় সততা ও নিষ্ঠার মাধ্যমে
স্টাফ রিপোর্টার ॥ পূর্ব শত্র“তার জের ধরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করা হয়েছে। গত ১৫ মার্চ দিবাগত রাতে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুকুরের স্বত্বাধিকারী সৈয়দ এবাদুল হাসান এলেমান গত ১৫ মার্চ বানিয়াচং থানায় জিডি করেছেন। জিডিতে বলা হয়, সৈয়দ এবাদুল হাসানের বাড়ি এলাকায় ৬টি পুকুরে মাছ
নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, যে নেতার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম হতো না। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শচীন্দ্র কলেজে জাতীরজনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। র্যালী কলেজ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও কর্মচারীগণ অংশ গ্রহন করেন। পরে উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মাঠ থেকে উপজেলা পরিষদের নব নির্বাচিত