মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে চুনারুঘাটে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে চুনারুঘাটে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা হলো, হবিগঞ্জ শহরের নোয়াহাটি এলাকার বিধান সরকার বণিকের পুত্র রনি বণিক (৩৫), চুনারুঘাট বাল্লা ক্রসরোড এলাকার দিদার হোসেনের পুত্র আসাদুজ্জামান রউফ (২৪) ও বালিয়ারী এলাকার মৃত আব্দুল মতলিবের পুত্র রাজু মিয়া (২৫)। গত রবিবার রাত ১২টার সময় মাদক দ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের একদল সিপাহী চুনারুঘাট চান ভাংগা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নোয়াহাটি এলাকার রনি বণিক দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছে।
এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার বিকালে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com