নবীগঞ্জ প্রতিনিধি ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’’ এই শ্লোগানে নবীগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের উদ্যেগে যক্ষা দিবস উপলক্ষে প্রথমে একটি বিশাল র্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দেলোয়ারা বেগম নামে ষাটোর্ধ এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা বশির মিয়ার স্ত্রী। বুধবার দুপুরে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, গতকাল বুধবার সকালে দেলোয়ারা বেগমকে তার নিজ বাড়ির একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা মনসুর আহমদ শাওন এর আমেরিকা গমন উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় নাইস রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় ছাত্রদল নেতা মোশাহিদ আলম মুরাদ-এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ জহিরুল ইসলাম সোহেল-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুরে অবস্থিত মার (মেইজ এগ্রো এডভান্স রিফাইনারি) কোম্পানীতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে মার কারখানা কতৃপক্ষ। বুধবার রাতে কারখানার শিফট ইনচার্জ তসলিম উদ্দিন বাদি হয়ে মিলন মিয়াকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়- গত বুধবার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে ওয়ারিশানদের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। ৪ বোনের জমি জবর দখলের এ অভিযোগটি এখন উপজেলা চেয়ারম্যানের টেবিলে। আম্বিয়া খাতুন ও তার অন্যান্য বোনেরা বলেন, গাজীনগর গ্রামের তাদের বাবা দুধা মিয়া ও মাতা জুবেদা বানু বিগত ২০বছর পুর্বে মারা যাবার পর থেকে পৈত্রিক সম্পত্তি তাদের ভাই
বিজ্ঞপ্তি ॥ আদালতে মামলা করায় নবীগঞ্জের পল্লীতে বাদীর উপর হামলা চালিয়েছে আসামী পক্ষ। উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে গত সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত বাদী আব্দুল মতলিবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান গত বছরের ৮ নভেম্বর হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একই গ্রামের আবুল কালাম, আব্দুস ছালাম, আব্দুল ওয়াহিদ,
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরে শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার উদ্যোগে ১৬দিন ব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও শ্রীশ্রী মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব চলছে। ৯মার্চ থেকে উৎসব শুরু হয়েছে। সম্পন্ন হবে আগামীকাল শুক্রবার
স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত ইউ.পি চেয়ারম্যান সদস্য-সদস্যাদের দক্ষতা বৃদ্ধিকল্পে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব পেশ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম এর নিকট লিখিত প্রস্তাব পেশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।