নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ -সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুুরী বলেছেন, শিক্ষার উন্নয়নের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। ২০২১ সালের মধ্যে এদেশে আর নিরক্ষর থাকবে না। তথ্য প্রযুক্তির যুগে শতভাগ শিক্ষা জন্যই সরকার কাজ করছে। তিনি বুধবার নবীগঞ্জের আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বর্ণমালা সাহিত্য পরিষদের
স্টাফ রিপোর্টার ॥ নেসলে বাংলাদেশ লিঃ বানিয়াচং থানার শ্রেষ্ট বিক্রেতা হিসেবে ‘শাকিব ভেরাইটিজ ষ্টোর’ নির্বাচিত হওয়ায় শাকিব ভেরাইটিজ ষ্টোর এর সৌজন্যে গতকাল দুপুরে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২শ ছাত্র/ছাত্রীদের মাঝে ম্যাগী নুডল্স তৈরী করে খাওয়ানো হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সর্দার মোঃ সাহেদ আলী, হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে ১ কলেজ ছাত্রের হাত পা কেটে পঙ্গু করার অভিযোগে হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারি আবুল কাসেম কোরেশী (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি শাহপুর হরিতলা থেকে আটক করে। সে ওই গ্রামের নিম্বর আলীর পুত্র।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় ধুমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫ বিচারপ্রার্থী ও ১ আইনজীবি সহকারিকে ধুমপানের অপরাধে ৫০ টাকা করে ৩শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এএসআই আবু নাইমসহ একদল
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে সাবিহা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাবিহা ওই গ্রামের আব্দুস সহিদ মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়। ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। সূত্রে জানা যায়, গজনাইপুর গ্রামের আব্দুস সহিদ
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যানকে মারধোর করে অর্ধলক্ষধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের করাঙ্গী ব্রীজের নিকটবর্তী স্থানে। ঘটনার পরপর স্থানীয় লোকজন দুর্বৃত্তদের হামলায় আহত সেলসম্যান রিয়াজ আল মানজুর (২২) কে আহতাবস্থায় বাহুবল হাসপাতালে ভর্তি করেছেন। সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলা সদর সংলগ্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্দোগে প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য ম্যানচেষ্টার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সেন্ট্রাল
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বরমপুর গ্রামে ৬ সন্তানের জনকের সাথে পালিয়ে গেছে ২ সন্তানের জননী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, ওই গ্রামের আলীমুল্লাহর পুত্র ৬ সন্তানের জনক মোঃ সেলিম মিয়া (৩৫) এর সাথে প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩০) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি
জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা জেলা ক্রীয়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিএফএ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শহীদুর রহমান লাল, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, উমেদ আলী শামীম, আব্দুল মন্নান, আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের রাস্তা বিসি দ্বারা উন্নয়নের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং পৌরসভার বাস্তবায়নে উক্ত উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর