সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

গলায় ফাঁস লাগিয়ে নবীগঞ্জে দিনারপুর স্কুলের ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে সাবিহা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাবিহা ওই গ্রামের আব্দুস সহিদ মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়। ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
সূত্রে জানা যায়, গজনাইপুর গ্রামের আব্দুস সহিদ মিয়ার মেয়ে দিনারপুর উচ্চ বিদ্যালের ৭ম শ্রেণীর ছাত্রী সাবিহা আক্তার (১৪) গত বুধবার বিকালে ঘরের লোকজনের অগোচরে ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে। সন্ধ্যার দিকে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকেন ঘরের লোকজন। অনেক ডাকাডাকির পরও কোন সারা না ফেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ দেখতে পান সে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিহাকে মৃত্য ঘোষনা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি গজনাইপুরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাবিহার পরিবারের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগ করার পরও আত্মহত্যার কোন কারন জানাযায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com