নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শেষ হলো উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দু’দিনন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে সমাপনী অনুষ্টানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তূখোড় স্পষ্ঠবাদী বক্তা এডভোকেট আজিজুর রহমান চৌধুরী (৮১) বার্ধ্যক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৬ জানুয়ারী তিনি শায়েস্তানগর আবাসিক এলাকার বাসায় অকস্মাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয়
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিজয়ীদে মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ নেতা সুকোমল রায়,
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হল উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া (২৭) নুর আলমের ছেলে রুবেল মিয়া (২৫), রহমত আলীর ছেলে সোহেল মিয়া (২৫) ও মকবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম খান শুক্কুর। এদের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-কলিমনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হল চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত হাজি
স্টাফ রিপোর্টার ॥ মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলিফ সোবহান চৌধুরী কলেজের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজ গভার্নিং বডি’র সভাপতি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক পাঁচ মৌজার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে শতক নতুন বাজারে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শতক নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবের আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম এলাইচ, দিনারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম বজলু, ওয়ার্ড
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে ৫ লিটার দেশীয় মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, ওই এলাকার অশুক সুইপারের পুত্র রঞ্জন সুইপার (৩০) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বৈরাটী গ্রামের রাজা মিয়ার পুত্র জাহির মিয়া (২৮)। গতকাল সোমবার রাত ৯ টায় সদর থানায় এসআই মির্জা মাহমুদুল করিম এসআই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর ও আলীগঞ্জে বাস ও টমটম শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বাসসহ ৭টি যানবাহন। এ ঘটনায় ধন মিয়া নামের টমটম শ্রমিক সমিতির এক নেতাকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ওই সড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ শিক্ষক স্বপন অধিকারীর পরিচালনায় প্রাধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সভায় বক্তব্য রাখেন,
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের বড়বাজারে ভ্র্যামান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ১ সিএনজি চালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বার্হী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে বড়বাজারের মুদি ব্যবসায়ী মুর্শেদ মিয়াকে ৫শ, আমির হোসেনকে ৫শ, মারাজ মিয়া ৫শ, হোটেল ব্যবসায়ী আতাউর