বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী সন্তানসহ ৩ জন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৭৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-কলিমনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হল চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত হাজি আকবর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), তার স্ত্রী লাভলী আক্তার (২৮) ও পুত্র মারুফ (৮)। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে চুনারুঘাট বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেল মিয়া। এ সময় শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে পাশের খালে পড়ে গেলে উল্লেখিতরা আহত হয়। স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করলেও সুদিয়াখলা গ্রামের চালক চাঁন মিয়া পালিয়ে গেছে। এর মাঝে লাভলী আক্তারকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com