চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের হাজী আঃ গফুরের পুত্র আঃ ছালাম (৪০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট থানার এএসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাসুল্লা বাজার নামক স্থান থেকে আঃ ছালামকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে আন্তঃনগর কালনি, পারাবত, পাহাড়িকা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যলয় কলেজের ছাত্রছাত্রীরা। গতকাল রোববার সকালে মনতলা রেল স্টেশনের প্লাট ফর্মে সহস্রাধিক সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, অধ্যক্ষ মোজাম্মেল হক,
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মাদক সম্রাট আব্দুল হামিদকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল রোববার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার এসআই মহসিন অভিযান চালিয়ে তার নিজ বাড়ী
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় থেকে শনিবার রাত ১০টায় তেলিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে তেলিয়াপাড়া বিওপির বিজিবি সদস্যরা তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে টহলকালে বস্তায় করে উল্লেখিত মদের বোতল মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি সদস্য জহির অপর মোটর সাইকেল
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট (ডিসিপি) হাইস্কুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী। সিনিয়র শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা পরিষদ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা এলাকায় জমির দখল নিয়ে চাচা-ভাতিজার মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষ হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মৃত ওয়াতির মিয়ার পুত্র আব্দুল জলিলের সাথে তার ভাতিজা আব্দুল হান্নানের
চুনারুঘাট প্রতিনিধি ॥ ৪৯ বোতল ভারতীয় মদসহ তানিম তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে তানিমকে মদসহ আটক করেন সুবেদার আব্দুুল আজিজ। এ সময় তার মোটরসাইকেলটিও আটক করা হয়। তানিমের বাড়ী মিরাশি ইউনিয়নের কাকাউস গ্রামে। সে ওই গ্রামের কুতুব তালুকদারের পুত্র। বিজিবি ও এলাকাবাসিরা জানান, আসামপাড়া
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাল মিয়াকে গ্রেফতার হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে চুনারুঘাট থানার এস.আই মোঃ মাসুদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে অলিপুর এলাকায় রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে বন মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাল মিয়া (৪০)কে গ্রেফতার করে। আসামী লাল মিয়া চুনারুঘাট উপজেলার ৫নং
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বিকাল সাড়ে ৪টায় স্থানীয় খোয়াইমুখ প্রাঙ্গনে তন্নী রায় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাসদ এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এবং বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ, সিপিবি জেলা শাখার
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ‘জঙ্গিবাদকে না বলুন, সন্ত্রাসকে ঘৃণা করুন’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ হিরা মিয়া গার্লস হাইস্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি শামীম
প্রেস বিজ্ঞপ্তি ॥ সব্যসাচী কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকসভা করেছে কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের বি জামান খান রোডস্থ ‘ডক্টরস সার্ভিস সেন্টার’-এ অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি এম এ রব। এতে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক সৈয়দ শাহান উদ্দিন, সাহিত্যকর্মী অপু চৌধুরী, সিদ্দিকী হারুন,