বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ‘জঙ্গিবাদকে না বলুন, সন্ত্রাসকে ঘৃণা করুন’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ হিরা মিয়া গার্লস হাইস্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রব্বানির পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আঃ রাজ্জাক, কাউন্সিলার এটিএম সালাম, সহকারী শিক্ষা অফিসার জামশেদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সমুন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সেলিনা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক সমীরন কিশোর দাশ, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, রাহেলা খানম, সোহেল আহমেদ, মহিবুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com