রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রাজনগরে চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৫ ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা এলাকায় জমির দখল নিয়ে চাচা-ভাতিজার মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষ হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মৃত ওয়াতির মিয়ার পুত্র আব্দুল জলিলের সাথে তার ভাতিজা আব্দুল হান্নানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় লাল মাহমদের পুত্র ভাতিজা ও হাবিবুর রহমান চাচা জলিলের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে হান্নান ও তার ভাই হাবিবুর রহমানকে আটক করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com