শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

চুনারুঘাট ডিসিপি হাইস্কুলে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট (ডিসিপি) হাইস্কুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী। সিনিয়র শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক আব্দুল মতিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোস্তাক আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম মাসুক, মোতাহির চৌধুরী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমান আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, ক্ষিতিশ চন্দ্র দাস, স্বপন কুমার দেব, তোফাজ্জল হোসেন, ইমদাদুল হক চৌধুরী, নাবিনুল হক, নিপেন্দ্র চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, অচিরেই স্কুলের জন্য ৫তলা ভবন নির্মাণ ও সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com