আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজসিরীগঞ্জে এক এন্ডিং জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটকের এক ঘন্টা পর মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে তাকে। জানা যায়, আজমিরীগঞ্জে পূর্বের ন্যায় আবারও শুরু হয়েছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। ১৫ থেকে ২০ জন সাব এজেন্ট ও শতাধিক টাকা সংগ্রহকারী ওই জুয়াখেলা নিয়ন্ত্রন করছে। প্রায় ২ বছর পূর্ব থেকে শুরু হওয়া এন্ডিং
মাধবপুর প্রতিনিধি ॥ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী বলেছেন, বিজিবি সীমান্তে ডিউটি করবে আর মাদক ব্যবসায়ীরা গরম ভাত খেয়ে রাতে ঘরে ঘুমাবে তা হতে পারে না। সকাল না হয় বিকাল, আজ না হয় কাল মাদক ব্যবসায়ীদের ধরা পড়তেই হবে। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সাধারণ জনসাধারন এখন মাদকের বিষয়ে অনেক সচেতন।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম এড়ালিয়া গ্রামের মুরুব্বী জমর উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল মঙ্গলবার যোহরের নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে ইদুরের ঔষধ খেয়ে হাবিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রহমান মিয়ার পুত্র। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন তথ্য না দেয়ায় মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে হাবিব ঘরে থাকা ইদুরের ঔষধ সেবন করে। পরিবারের
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরনী মাধ্যমে মেলা সমাপ্ত হয়। সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ খামার বাড়ির উপ-পরিচালক মোঃ ফজলুর
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা আয়োজনে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এসময় ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, সহকারী
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরাশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটি পুনঃগঠন করা হয়েছে। গত রবিবার বিকাল ৫ টায় স্থানীয় সুরবিতান ললিতকলা মিলনায়তনে হবিগঞ্জ সাহিত্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশ্তী। সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশ্তীকে সভাপতি, এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাসকে সিনিয়র সহ-সভাপতি,
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ও মাহমুদাবাদ এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার বিকেলে মাছুলিয়া ও মাহমুদাবাদ এলাকায় চলমান ইউজিপ-৩ এর উন্নয়ন কাজসহ অন্যান্য কাজ পর্যবেক্ষণ করেন। তিনি শতভাগ মান বজায় রেখে কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর অর্পনা বালা পাল ও উপসহকারী প্রকৌশলী
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টিপ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হযেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিতরণ করার দায়ে মাহবুব হোটেলকে ৬ হাজার টাকা ও শামিম হোটেলকে ৬ হাজার
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫ জুয়াড়িসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সন্ধ্যায় সরকারি আদেশ অমান্য করে বাহুবল বাজারের প্রধান সড়কে পার্কিং করায় বশিনা গ্রামের আব্দুল আলীর পুত্র সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া (২০) ও পূর্ব দত্তপাড়া গ্রামের সনজব আলীর পুত্র সিএনজি অটোরিকশা চালক শিপন মিয়া (২২) কে ১৫ দিন