বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে এন্ডিং জুয়ারিকে আটক ॥ মুচলেকায় মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজসিরীগঞ্জে এক এন্ডিং জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটকের এক ঘন্টা পর মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে তাকে।
জানা যায়, আজমিরীগঞ্জে পূর্বের ন্যায় আবারও শুরু হয়েছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। ১৫ থেকে ২০ জন সাব এজেন্ট ও শতাধিক টাকা সংগ্রহকারী ওই জুয়াখেলা নিয়ন্ত্রন করছে। প্রায় ২ বছর পূর্ব থেকে শুরু হওয়া এন্ডিং জুয়াখেলায় অংশ নিয়ে এলাকার ৫ শতাধিক শ্রমজীবী, দিনমুজুর ও খেটে খাওয়া লোক সর্বশান্ত হয়েছে। শতাধিক লোক ঋণগ্রস্থ হয়ে এলাকা ত্যাগ করেছে। ১ ডজন লোক বসতভিটা বন্ধক রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকালে থানার অফিসার ইনচার্জ মোঃ অহিদুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার লালমিয়া বাজারে অভিযান চালায়। এন্ডিং জুয়াখেলায় জড়িত থাকার অভিযোগে বিকাল ৪ টার দিকে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম (২০) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ১ ঘন্টা পর মুচলেকা রেখে থানা থেকে ওই জুয়ারিকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com