বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চোরা চালান ও মাদকের বিষয়ে কোন আপোষ নেই-লেঃ কর্ণেল আসাদুজ্জামান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী বলেছেন, বিজিবি সীমান্তে ডিউটি করবে আর মাদক ব্যবসায়ীরা গরম ভাত খেয়ে রাতে ঘরে ঘুমাবে তা হতে পারে না। সকাল না হয় বিকাল, আজ না হয় কাল মাদক ব্যবসায়ীদের ধরা পড়তেই হবে। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সাধারণ জনসাধারন এখন মাদকের বিষয়ে অনেক সচেতন। তাই আমাদের সম্মেলিত প্রয়াসের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। মাদকের বিষয়ে কোন আপোষ নেই। তিনি বুধবার বিকালে মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অলিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কে এম সামসুল হক, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, মোঃ আলাউদ্দিন আল রনি, মোঃ আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক নেতা আবুল হোসেন সবুজ, জামাল মোঃ আবু নাসের, রাজিব দেব রায় রাজু, কায়সার আহম্মেদ, হামিদুর রহমান রাজু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com