আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে হরষপুর বিজিবি’র জোয়ানরা অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেন। ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মঈন উদ্দিন জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরষপুর বিওপি’র হাবিলদার মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে এক
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, স্নানঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক জি.এস, তৎকালীন পূর্ব-পাকিস্তান কৃষ্টি ও কল্যাণ সমিতি করাচী শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৯৮ সালের ১২ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে গতকাল বিকাল ২ ঘটিকায় ‘‘শফিক
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জলাশয়ে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতুল ইসলাম ফারজান। সে চুনারুঘাট পৌর এলাকার তাজুল ইসলাম লিটনের কন্যা। গতকাল শনিবার সকাল ৭টায় পৌরশহরের চুনারুঘাট সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের ক্রস রাস্তার পাশে জলাশয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ইসলাম ফারজান গতকাল শনিবার
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজার একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা গাঁজার পরিমাণ ৪মন ১২ কেজি। গতকাল শনিবার ভোরে ধর্মঘর সীমান্তের নিজনগর এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ গাঁজা আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিজনগর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা আটক করে।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে জমি নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মতিয়া বেগম (৪৫), তোফাজ্জল (২০) ও মোফাজ্জল (১৭) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের আব্দুল হাশিমের সাথে ইদু মিয়ার জমিজমা নিয়ে বাকবিতন্ডা হয়। এক
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা কাঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি চোরাই চা-পাতাসহ সুবোধ ব্যানার্জি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার ছায়িদ আহম্মদ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে তেলিয়াপাড়া পুরাতন লাইন এলাকার মহেন্দ্র ব্যানার্জির ছেলে। এ ব্যাপারে মামলা দায়ের করা
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে যাত্রা দেখে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মিঠুন মুন্ডা (২০) নামের লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীররাতে মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশ বাগানের রেঙ্গু টিলার একটি পরিত্যক্ত কূয়ো থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের বাচ্ছু মুন্ডার পুত্র। পুলিশ জানায়, গত ১ নভেম্বর গভীর রাতে রেঙ্গু
প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভার উচ্ছেদকারী টিম রামকৃষ্ণ মিশন এলাকায় ঝটিকা অভিযান চালায়। ওই এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান
প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি কেয়া চৌধুরী কর্তৃক ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর এর আওয়াতায় জেলার নবীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলায় ১য় পর্যায়ে বরাদ্দকৃত ১৬ লাখ ২৩ হাজার ৬৭ টাকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তৃণমূলের উন্নয়নে এসব বরাদ্দ নিয়ে আসেন এমপি কেয়া চৌধুরী। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি (কেয়া
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজা রাখার দায়ে দুই ভাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শাহপুর এলাকার সুনীল রবিদাস (৩৫) ও হরিলাল রবিদাস (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে শাহপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর তাদের আটক করে। পরে সন্ধ্যায় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুকলেছুর
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবি অভিয়ান চালিয়ে বিদেশী মদ উদ্ধার করেছে। উদ্ধার করা মদের পরিমাণ ৯৮ বোতল। গতকাল বুধবার ভোরে আলীনগর এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ মদ উদ্ধার করা হয়। ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা এ মদ উদ্ধার করে বলে জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেফট্যান্যান্ট কর্নেল আসাদুজ্জামান। তবে কাউকে আটক করা