শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় লম্পট মিঠুন গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে যাত্রা দেখে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মিঠুন মুন্ডা (২০) নামের লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীররাতে মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশ বাগানের রেঙ্গু টিলার একটি পরিত্যক্ত কূয়ো থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের বাচ্ছু মুন্ডার পুত্র।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর গভীর রাতে রেঙ্গু টিলায় ‘রূপবান’ যাত্রা পালা মঞ্চস্থ হয়। ওই দিন রাতে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে সুবাস মুন্ডার কিশোরী কন্যাকে ধর্ষণ করে মিঠুন মুন্ডা। এ সময় সে ওই কিশোরীকে ক্ষতবিক্ষত করে। মুমুর্ষূ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কিশোরীর পিতা সুবাস মুন্ডা বাদি হয়ে মিঠুন মুন্ডার বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com