রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে বিজিবি’র অভিযানে মদ উদ্বার

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে হরষপুর বিজিবি’র জোয়ানরা অভিযান চালিয়ে এ মাদক জব্দ করেন। ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মঈন উদ্দিন জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরষপুর বিওপি’র হাবিলদার মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে এক দল বিজিবি সদস্য উপজেলার সোয়াবই নামক স্থানে  টহল পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি আঁচ করতে পরে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে জানান তিনি। আটককৃত মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মঈন উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com