স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রবেশের প্রধান সড়কে সংস্কার কাজ চলায় রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এতে হাসপাতালে আসা রোগী, স্বজন ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্তমানে মানুষ পায়ে হেঁটে কোনোভাবে চলাচল করতে পারলেও কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। সরেজমিনে দেখা যায়, শহরের চাঁদের হাসি হাসপাতালের সামন থেকে সদর হাসপাতালে
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উপলক্ষে ভিজিডি-ভিজিএফের চাল বিতরণের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গরিব ও অসহায়দের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা থাকলেও কতিপয় ব্যক্তি নিজেদের পছন্দের লোকদের তালিকা করে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র ও
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম. মোঃ ফয়সলের জেষ্ঠ সন্তান সায়হাম গ্রুপের এম.ডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেছেন-রমজান মাস হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। কারন রমজানের প্রকৃত শিক্ষা
স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ সহ চিফ হুইপ ও হুইপবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে শেরেবাংলা নগরে এ শ্রদ্ধা নিবেদন করা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-চুনারুঘাট উপজেলার ২৮টি চা বাগানে রঙের উৎসব হোলি ঘিরে বইছে আনন্দের জোয়ার। টানা তিন দিন ধরে চলা এ আয়োজনে মেতে উঠেছেন চা জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। বছরের অন্য সময় কঠোর পরিশ্রমে ব্যস্ত থাকলেও এই বিশেষ সময়টুকুতে তারা খুঁজে পান আনন্দ আর মিলনের সুযোগ। উৎসবের প্রথম দিন সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে টমটম চুরির অভিযোগে জসিম শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের শারুখের একটি টমটম চুনারুঘাট থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন স্থানে খোঁজাখোজির এক পর্যায়ে মাধবপুর উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল (ভাটপাড়া) বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ১৪১ কেজি নকল থিওভিট ও ৪ লিটার মেয়াদোত্তীর্ণ পিজিআর (উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক) জব্দ করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার ৪ মার্চ পরিচালিত এ অভিযানে লাইসেন্সবিহীন একটি দোকানে বিপুল পরিমাণ নকল থিওভিট পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ভিদের সালফারের ঘাটতি পূরণ ও ছত্রাকজনিত রোগ দমনে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের কয়েকজন কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট দপ্তরের সেবা কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়ছে। একদিকে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত দুইজন নার্স ও একজন হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আরও অন্তত ৩জন কর্মচারী
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে বলাকীপুর বড় জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মসজিদের উদ্বোধন করেন হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব আব্দুল মজিদ পিরোজপুরী। এ সময় এলাকার সম্মানিত মুরুব্বি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ উদ্বোধনের স্মরণে গতকাল বুধবার মসজিদ প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকার বাসিন্দা বিশিষ্ট আইনজীবী পন্ডিত অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল করিম আখনজীর ১২তম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার আতুকুড়ায় করিম-মাহমুদা ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস, সেক্রেটারী এসএম সুরুজ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ