মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ধল বাজারে অভিযান নকল থিওভিট ও মেয়াদোত্তীর্ণ পিজিআর বিনষ্ট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল (ভাটপাড়া) বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ১৪১ কেজি নকল থিওভিট ও ৪ লিটার মেয়াদোত্তীর্ণ পিজিআর (উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক) জব্দ করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার ৪ মার্চ পরিচালিত এ অভিযানে লাইসেন্সবিহীন একটি দোকানে বিপুল পরিমাণ নকল থিওভিট পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ভিদের সালফারের ঘাটতি পূরণ ও ছত্রাকজনিত রোগ দমনে থিওভিট ব্যবহৃত হয়। বর্তমানে বোরো মৌসুমে ধানের জমিতে এর চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা প্রত্যন্ত বাজারগুলোকে টার্গেট করে এ ধরনের ভেজাল পণ্য সরবরাহ করছে। পেস্টিসাইড ইন্সপেক্টর ও উপজেলা কৃষি কর্মকর্তা এ, কে, এম মাকসুদুল আলম বলেন, নকল থিওভিট ব্যবহারে ফসলের কোনো উপকার হবে না; বরং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বালাইনাশকের দাম ও শ্রমিক ব্যয় সবই বৃথা যাবে। তাই কৃষকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। অভিযানকালে ভেজাল কৃষিপণ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট দোকানদার জানান, একজন ব্যক্তি কোম্পানির প্রতিনিধি পরিচয়ে তাকে পণ্য সরবরাহ করেছিলেন। বর্তমানে ওই সরবরাহকারীকে পাওয়া যাচ্ছে না। তিনি দাবি করেন, অজ্ঞতার কারণে বিষয়টি বুঝতে পারেননি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। একই বাজারের পাশের আরেকটি বিক্রয়কেন্দ্রে ৪ লিটার মেয়াদোত্তীর্ণ পিজিআর পাওয়া যায়। জব্দকৃত সব পণ্য সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে স্থানীয় কৃষক ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল পণ্য বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com