শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটের সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে-সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম. মোঃ ফয়সলের জেষ্ঠ সন্তান সায়হাম গ্রুপের এম.ডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেছেন-রমজান মাস হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। কারন রমজানের প্রকৃত শিক্ষা হলো একে অপরের কষ্ট উপলব্ধি করা এবং সমাজের দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা। আমার বাবা নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম.মোঃ গতকাল ফয়সল সাহেব ও তার পরিবার এ দায়িত্ববোধ থেকেই প্রতি বছর ইফতার সামগ্রী নিয়ে আপনাদের দ্বারে এসে হাজির হয়। এবার মাাধবপুর-চুনারুঘাটের মানুষ উনাকে সম্মানীত করেছেন বিধায় তিনি ইফতার সামগ্রী দ্বিগুণ করেছেন। চুনারুঘাট উপজেলার মানুষ দীর্ঘ দিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত। এবার আপনাদের সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার চুনারঘাট উপজেলার রাণীরগাঁও, গাজীপুর ও মিরাশি ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফয়সাল এর মালিকানাধীন সায়হাম গ্রুপের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এ সময় চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাবেক আহ্বায়ক শফিকুর ইসলাম, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারসহ বিএনপি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সায়হাম গ্রুপ-এর সৌজন্যে মাধবপুর উপজেলা, চুনারুঘাট উপজেলা ও নাসিরনগর উপজেলা-এর প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com