বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রবেশের প্রধান সড়কে সংস্কার কাজ চলায় রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এতে হাসপাতালে আসা রোগী, স্বজন ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্তমানে মানুষ পায়ে হেঁটে কোনোভাবে চলাচল করতে পারলেও কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, শহরের চাঁদের হাসি হাসপাতালের সামন থেকে সদর হাসপাতালে প্রবেশের সড়কে ঢালাইয়ের কাজ চলছে। এ কারণে সড়কের একটি অংশ সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। ফলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন হাসপাতালে প্রবেশ করতে না পেরে দূরে থেমে যাচ্ছে। এতে রোগীদের অনেককে কাঁধে বা স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেয়ায় রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি রোগীদের হাসপাতালে আনতে গিয়ে ভোগান্তি আরও বেড়ে গেছে। অনেকেই অভিযোগ করেন, সংস্কার কাজের আগে কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।
এদিকে চলমান ঢালাই কাজের মান নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কাজটি তড়িঘড়ি করে করা হচ্ছে এবং ব্যবহৃত সামগ্রীর মান নিয়েও সন্দেহ রয়েছে। বিষয়টি যথাযথভাবে তদারকি করা না হলে ভবিষ্যতে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শেষ করে হাসপাতালের সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে হবে। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর তদারকি প্রয়োজন বলে মনে করছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com