বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি বরাদ্দের চাল সঠিক ভাবে বন্টন না হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উপলক্ষে ভিজিডি-ভিজিএফের চাল বিতরণের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গরিব ও অসহায়দের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা থাকলেও কতিপয় ব্যক্তি নিজেদের পছন্দের লোকদের তালিকা করে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারিভাবে ভিজিডি-ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি তাদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের নাম তালিকাভুক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন সাবেক কাউন্সিলর বলেন, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে সরকার কাউন্সিলর দিয়ে হতদরিদ্র, মধ্যভিত্তসহ সকলকে ভিজিডি-ভিজিএফের চাল বিতরণ করেন। অন্তবর্তী সরকারের সময় মেয়রের পরিবর্তে প্রশাসক, ইউএনও, কাউন্সিলরের বদলে পৌরসভার স্টাফ ও সরকারি কর্মকর্তা নিযুক্ত করে রাখা হয়। বর্তমানে ইউএনও ও পৌর প্রশাসকের বদলে কতিপয় কিছু নেতারা তালিকা করছে। এতে করে প্রকৃত দরিদ্র্য পরিবার ঈদ সামগ্রীতে বঞ্চিত হবার আশংকা রয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রকৃত দরিদ্র অনেক পরিবার তালিকায় স্থান না পেলেও সচ্ছল পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে সরকারের এ মানবিক সহায়তা থেকে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, যদি সঠিকভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা না হয়, তাহলে সরকারি সহায়তা প্রকৃত গরিবদের কাছে পৌঁছাবে না। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com