নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ বাল্লা স্থলবন্দর চালুর সম্ভবনা উকি দিয়েছে। অতি সম্প্রতি ভারত সরকার কর্তৃক ত্রিপুরার প্রহড়মুড়ায় অবকাঠামো স্থাপন করার মধ্য দিয়ে স্বপ্নের বাল্লা স্থলবন্দর চালুর সম্ভবনা তৈরী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাল্লা স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের
নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য প্রবাসী লেবার পার্টির নেতা ও স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির তালুকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কৃষি অফিসার বরাবরে গত ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন বলে অভিযোগকারীরা জানান। অভিযোগে উল্লেখ করা হয়,
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায় তারা দেশের বন্ধু হতে পারে না। আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, হবিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের দুর্বলতার কারণে
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। জানা গেছে, বুরহানপুর সরকারি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আসেরা গ্রামের মৃত শাহ মোঃ ছদর হোসেন পীর এর পুত্র ও বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের গদ্দিনিশীন পীর শাহ্ মোঃ দিদার হোসেন আল-চিশতী বলেছেন, আমির হোসেন নামে এক ভূয়া কবিরাজ তিনি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি দিদার হোসেনের বোনকে মারধরের ঘটনায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ২ আসামিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তারা হল বেলাল মিয়া ও মাছুলিয়া এলাকার শাকিল মিয়া। দুজনকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান