বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায় তারা দেশের বন্ধু হতে পারে না। আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, হবিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের দুর্বলতার কারণে আওয়ামীলীগ এবং পালিয়ে যাওয়া আবু জাহিরের কালো টাকায় হবিগঞ্জে একটা গুলি অথবা ককটেল ফুটালে আবারও হবিগঞ্জের রাজপথে তৌহিদী জনতা গর্জে উঠবে। তিনি গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির প্রতিবাদ মিছিলের প্রাক্কালে এক সমাবেশে এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি এই প্রতিবাদ মিছিল করে। মিছিলটি পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে জি কে গউছ বলেন- জনগণের টাকা চুরি করে পালিয়ে যাওয়া আবু জাহির তার ফেসবুক আইডি থেকে হবিগঞ্জে ভোটের পরিবেশ নষ্ট করতে উস্কানি দিচ্ছে। এ ব্যাপারে আপনাদের সুস্পষ্ট বক্তব্য এখনও আমরা পাচ্ছি না। যদি এগুলো বন্ধ না হয় তাহলে আপনারা এর দায় এড়াতে পারবেন না। মনে রাখবেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং তার প্রশাসনকে এক সাথে আমরা মোকাবেলা করেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com