বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির তালুকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কৃষি অফিসার বরাবরে গত ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন বলে অভিযোগকারীরা জানান। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের দুর্নীতির ফলে স্কুলের তহবিলের আর্থিক গড়মিল রয়েছে, টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, শির্ক্ষাীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা মারত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদির তালুকদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। অভিযোগকারীদের ভাষ্যমতে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হচ্ছেন-উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু।
প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পর্কে কৃষি অফিসার চিন্ময় কর অপুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে তাঁর অফিসে যেতে হবে। তিনি বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি নন বলেও জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com