বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদরে এক বাড়ীতে রাতের বেলা চুরি সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে এড়ালিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান খান আশিক মাস্টারের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা যায়, চোরেরা দেয়াল ঘরের জানালার ফ্রেইম ভেঙ্গে ঢুকে পাঁচটি মোবাইল ফোনসেটসহ নগদ তিন হাজার টাকা ও কিছু কাপড় চুরি করে নিয়ে
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, চুনারুঘাটের চাঁদপুর চা বাগানের ৫১১ একর জমিতে সরকারের স্পেশাল ইকনোমিক জোন করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। তিনি বলেন, ২শ’ বছরের ব্যবহার ও ভোগ দখলের কারণে চা বাগানের ভূমি শ্রমিকদের অর্জিত অধিকারে পরিণত হয়েছে। এদের কাছ থেকে ভূমি হরণ করা কোনো বাহাদুরি নাই। যদি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি এম,এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, মানুষের জীবন উদ্দেশ্যহীন হলে কোন দিন সফল হওয়া যায় না। নবীগঞ্জ-বাহুবল এলাকাবাসীর সেবা করাই আমার প্রধান কাজ। আমার ছাত্র জীবনে উদ্দ্যেশ্য ছিল মানব সেবা করা আজ সেই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। যেমন মাঝি ছাড়া নৌকা চলে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ ও সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ ধরে বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে একাধিক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রেস বিজ্ঞপ্তি ॥ এক সময় হবিগঞ্জে খোয়াইসহ সকল নদীতে পানির স্বচ্ছন্দ প্রবাহ ছিল। বিভিন্ন বয়সী লোকজন নদীতে সাতার কাটতেন। ফলে শরীর থাকত নিরোগ ও স্বাস্থ্যবান। বর্তমানে দেশের নদীগুলো পানিশূন্য হতে থাকায় সাঁতার উপযোগী নদী প্রায় দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের সুস্থ পরিবেশ ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার স্বার্থে নদ-নদীর পুনঃখনন প্রয়োজন। দখল ও দুষণমুক্ত করা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহাসড়কগুলোতে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল রবিবার ধর্মঘট চলাকালে ঢাকা-সিলেট মহা-সড়কে নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর, সৈয়দপুর বাজার, পানিউমদা, বরগাও বাজার, বালিদ্বারা দেবপাড়া বাজার ও শেরপুর বাজারের ৬টি পয়েন্টে কয়েক শতাধিক সিএনজি অটোরিশকা শ্রমিকরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন। পৃথক এসব সমাবেশে বক্তব্য রাখেন আউশকান্দি সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সভাপতি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুরে সংঘর্ষে আহত মিন্নত আলী (৬০) এর অবস্থা সংকটাপন্ন। মাথায় আঘাত পাওয়ায় অজ্ঞান অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত ৮টায় প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। আহত সূত্রে জানা যায়, আনোয়ারপুর গ্রামের শুকুর মিয়ার পুত্রের সাথে মিন্নত আলীর পুত্রের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেয়া হবে। এর জন্য অচিরেই একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক হিসাবে অন্যান্য কাজের পাশাপাশি খেলাধুলার উন্নয়নকে অবশ্যই প্রাধান্য দেয়া হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। গতকাল রাতে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা ও
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বিরাট গ্রামের ওয়াছিত চৌধুরীর স্ত্রী শিমু আক্তার (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে শিমু আক্তার পরিবারের সকলের অগোচারে বিষপান করে ছটপট শুরু করে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত আজমিরীগঞ্জ হাসাপাতালে নেয়ার পর তাকে সদর