বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃন্দাবন কলেজে দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনা ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ ও সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ ধরে বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে দু’দল ছাত্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে একাধিক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে শিক্ষার্থীরা ক্লাস করার সময় ক্যাম্পাসের ভিতরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে সাধারণ শিক্ষার্থীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কলেজ ক্যাম্পাসে যান। এ সময় শহীদ মিনারের পাশ থেকে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেন।
অপরদিকে শহরের শ্মশানঘাট এলাকায় দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ ছাত্রকে আটক করে। আটককৃতরা হল ৯ম শ্রেণীর ছাত্র মোফাজ্জল হোসেন (১৩), ছাত্র শুভ আহমেদ (১৩), ৯ম শ্রেণীর ছাত্র শোয়েব (১৪) ও হৃদয় (১২)। তাদের অভিভাবকরা বিকেলে আটককৃতদের ছাদিয়ে নেন।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, যারা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টি করে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com