বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রমিক সমাবেশে ড. মিজানুর রহমান ॥ চুনারুঘাটের চা বাগানের জমিতে ইকনোমিক জোন করার সিদ্ধান্ত বাতিল করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, চুনারুঘাটের চাঁদপুর চা বাগানের ৫১১ একর জমিতে সরকারের স্পেশাল ইকনোমিক জোন করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। তিনি বলেন, ২শ’ বছরের ব্যবহার ও  ভোগ দখলের কারণে চা বাগানের ভূমি শ্রমিকদের অর্জিত অধিকারে পরিণত হয়েছে। এদের কাছ থেকে ভূমি হরণ করা কোনো বাহাদুরি নাই। যদি পারেন তাহলে ভূমি দস্যুদের কাছ থেকে ভূমি উদ্ধার করুন তাহলেই প্রকাশ পাবে রাষ্ট্রের বাহাদুরি।
মিজানুর রহমান বলেন, চা শ্রমিকদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য নাম মাত্র মূল্যে মদ সরবরাহ করা হচ্ছে। যাতে করে তারা ঘোরের মধ্যে থাকেন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হন বা তাদের অধিকার আদায়ে বিস্ফোরণ ঘটাতে না পারে। এসময় তিনি রাষ্ট্রকে ঘুমপাড়ানির চরিত্র থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।
গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চা-জনগোষ্ঠীর মানবাধিকার ও আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ইন্ডিজোস সোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন এবং চা-শ্রমিকরা।
ইন্ডিজেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি শ্রী স্বপন সাঁওতালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন পাত্রের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশা, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের মহাসচিব প্রফেসর মেজবাহ কামাল, গবেষণা ও উন্নয়ন কালেকটিভ(আর ডি সি) এর সাধারণ সম্পাদক মিজ. জান্নাত-এ-ফেরদৌসী, চা শ্রমিক নেতা অবিরত বাকতি, শিউধনী কুর্মী, পরেশ কালিন্দি প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী নৃপেন পাল। আলোচনা সভার আগে ধানি জমিতে স্পেশাল ইকোনমিক জোন না করার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চা শ্রমিকরা।
চাঁদপুর চা বাগানের ৫১১ একর জমিতে সরকারের স্পেশাল ইকনোমিক জোন করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান বলেন, ২০০ বছরের ব্যবহার ও ভোগ দখলের কারণে চা বাগানের ভূমি শ্রমিকদের অর্জিত অধিকারে পরিণত হয়েছে। এদের কাছ থেকে ভূমি হরণ করায় কোনো বাহাদুরি নাই। যদি পারেন তাহলে ভূমি দস্যুদের কাছ থেকে ভূমি উদ্ধার করুন তাহলেই প্রকাশ পাবে রাষ্ট্রের বাহাদুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com