শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাঁতারযোগ্য নদী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ॥ স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার স্বার্থে নদ-নদীর পুনঃ খনন প্রয়োজন

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এক সময় হবিগঞ্জে খোয়াইসহ সকল নদীতে পানির স্বচ্ছন্দ প্রবাহ ছিল। বিভিন্ন বয়সী লোকজন নদীতে সাতার কাটতেন। ফলে শরীর থাকত নিরোগ ও স্বাস্থ্যবান। বর্তমানে দেশের নদীগুলো পানিশূন্য হতে থাকায় সাঁতার উপযোগী নদী প্রায় দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের সুস্থ পরিবেশ ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার স্বার্থে নদ-নদীর পুনঃখনন প্রয়োজন। দখল ও দুষণমুক্ত করা প্রয়োজন। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের পৌরঘাটে ‘গোসল ও সাঁতার উপযোগী’ নদীর দাবীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। খোয়াই রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ শাখা ও রিভারকিপার্স বাংলাদেশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাপা জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। ধারণা বক্তব্য রাখেন- খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। এছাড়াও বক্তব্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাপা জেলা শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাবেক জনপ্রতিনিধি হাবিবুর রহমান, বীজ-কীটনাশক বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির সদস্য সচিব বদরুল আলম চৌধুরী, রোটারী ক্লাব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট ডা: এস এম আল আমিন সুমন, রোটারিয়ান শফিউল আজম, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের সহ-সভাপতি সুবীর কান্তি রায়, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের যুগ্ম সম্পাদক অর্নব সিদ্দিকী, ইন্টারেক ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী ইকবাল হোসেন গালিব, রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন, হাবিবুর রহমান মুরাদ, এস এম আব্দুল মন্নান প্রমুখ। সভা পরিচালনা করেন বাপা জেলার শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। সভা শেষে খোয়াই নদীতে সাঁতার পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com