নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ২০ পিস ইয়াবাসহ নিটু রায় মিটু (৩৪) কে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের পুত্র। সোমবার রাতে ইনাতগঞ্জ এলাকা থেকে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিত সিংহ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিটু এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে অভিনব কায়দায়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের চুনু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই স্থানে ভ্যানটি দাড় করিয়ে চালক ভ্যানের মধ্যেই অবস্থান করছিলেন। এ সময় মাল বোঝাই একটি ট্রাক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে সভাপতি মোঃ নুর উদ্দিন চৌধুরী বুলবুল সাথে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল রাত ১০টায় স্থানীয় স্কাইকুইন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ নুর উদ্দিন চৌধুরী বুলবুলের ২০তম বিয়ে বার্ষিকী উপলক্ষে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং নুর চৌধুরী বুলবুল দম্পতির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি শহরের মেঘনা ও যমুনা ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারীর বাবা আলহাজ্ব মাওলানা আব্দুল মুহিত আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি ৫ ছেলে, ৩ কন্যা সন্তান ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জ
প্রেস বিজ্ঞপ্তি ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার শহরের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, গভর্নিংবডির সদস্য আলহাজ্ব এনামুল হক, গভর্নিংবডির সদস্য জালাল আহমেদ, শিক্ষক
প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের যশেরআব্দা এলাকায় অবস্থিত সওদারগর কৃষ্ণধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন ওসমান হবিগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ট এসএমসি (স্কুল ম্যানেজিং কমিটি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহমুদুল হক স্বাক্ষরিত একপত্রে মাঃ নূরুল আমিন ওসমানকে হবিগঞ্জ সদর উপজেলার এসএমসির শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হয়। নূরুল আমিন
এম কাউছার আহমেদ ॥ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক। গতকাল মঙ্গলবার বিকেলে থানার সভাকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এলাকার সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষ ভুলের উর্ধ্বে নয়। সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতে পাচার হচ্ছে অকটেন। বিনিময়ে আসছে নানা জাতের মাদক। সংঘবদ্ধ একটি চক্র বিগত ১ মাস ধরে ভারতে অকটেন পাচার করে আসছে। বৈদেশিক মুদ্রায় কেনা অকটেন পাচার নিয়ে সীমান্তে চলছে নানান ধরণের আলোচনা। বিজিবি জোয়ানরা অকটেন চোরাচালান রোধে টহল জোরদার করেছে। সীমান্ত সূত্র জানায়, উপজেলার বাল্লা সীমান্ত এলাকায় চোরাকারবারী একটি চক্র শায়েস্তাগঞ্জ ও
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা সড়ক এলাকায় চোরকে মেরে দুই ব্যবসায়ী পড়েছে বিপাকে। এ নিয়ে শহরে তোলপাড় চলছে। গতকাল সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার আব্দুর রহমানের পুত্র কুখ্যাত চোর বাবু মিয়া (২০) গতকাল বিকেল ৫টায় ওই সড়কে রানা নামের এক যুবকের নিকট থেকে একটি মোবাইল
স্টাফ রিপোর্টার ॥ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার মানববন্ধন পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ : নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সরকারী জে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে