বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি মাওলানা আব্দুল মুহিত আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি শহরের মেঘনা ও যমুনা ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারীর বাবা আলহাজ্ব মাওলানা আব্দুল মুহিত আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি ৫ ছেলে, ৩ কন্যা সন্তান ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জ পুরাতন পৌরসভা মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজ বুধবার বাদ আছর হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। জানাযায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওঃ আব্দুল মুহিতের মৃত্যুতে সংবাদপত্রে প্রদত্ত এক বার্তায় শোক প্রকাশ করেছেন, আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এডঃ চৌধুরী আব্দুল হাই, আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, আলহাজ্ব মাওঃ আলী মোঃ চৌধুরী, অধ্যাপক শহিদুল ইসলাম, মাওঃ আজিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, গাউছিয়া কমিটি হবিগঞ্জ এর পক্ষে মোঃ লুৎফুর রহমান, আলহাজ্ব দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, মোঃ আইয়ুব আলী প্রমুখ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, আঞ্জুমানে ছালেকিন, হবিগঞ্জ জেলা শাখা সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com