সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে অকটেন

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতে পাচার হচ্ছে অকটেন। বিনিময়ে আসছে নানা জাতের মাদক। সংঘবদ্ধ একটি চক্র বিগত ১ মাস ধরে ভারতে অকটেন পাচার করে আসছে। বৈদেশিক মুদ্রায় কেনা অকটেন পাচার নিয়ে সীমান্তে চলছে নানান ধরণের আলোচনা। বিজিবি জোয়ানরা অকটেন চোরাচালান রোধে টহল জোরদার করেছে।
সীমান্ত সূত্র জানায়, উপজেলার বাল্লা সীমান্ত এলাকায় চোরাকারবারী একটি চক্র শায়েস্তাগঞ্জ ও আসামপাড়া বাজারের একটি তেলের পাম্প থেকে ওই অকটেন কিনে এনে সীমান্তের সীমান্তের একাধিক সূত্র জানায়, দেশে প্রতি লিটার অকটেন ৯০ টাকা লিটারে কেনা যায়। অথচ সেই অকটেন ভারতে বিক্রি করা হয় ১২০ রুপিতে। টাকা বদল হয়ে লাভের অংক দাড়ায় প্রতি লিটারে ৫০ টাকা। বাল্লা সীমান্তের কুলিবাড়ি ও মোকামঘাট এলাকা দিয়ে অকেটন পাচার হয় ত্রিপুরায়। টেকেরঘাট গ্রামের জনৈক ব্যক্তি অকটেন পাচারকারীদের লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বাল্লা বিজিবি’র সুবেদার নবীর হোসেন বলেন, অকটেন পাচার বিষয়টি একেবারেই নতুন, তবে অকটেন পাচারকারীদের সনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি কাজ করছেন। অকটেন পাচার বিষয়টি ইতোমধ্যেই চুনারুঘাট থানা এবং উপজেলা প্রশাসনের নজরে এনেছেন এলাকাবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com