শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা

মাধবপুরের পিয়াইম গ্রামে দু’পক্ষে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে মুক্তিযোদ্ধা সন্তানকে অপহরণের ঘটনা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে মুক্তিযোদ্ধাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা এংরাজ মিয়ার পুত্র এনাম মিয়াকে অপহরণ

বিস্তারিত

আজমিরীগঞ্জ শানবাড়ী কৃষক সমবায় সমিতির সুবিধাভোগী ও বঞ্চিতদের বিরোধ চাঙ্গা হচ্ছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন ভূমিতে সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির স্থাপন নিয়ে দু’দলের মাঝে শুরু হয়েছে বাদ প্রতিবাদ। খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার সরাপনগর, পুকুরপাড়, জগৎপুর, সমীপুর ও কুমারহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ শানবাড়ী কৃষক সমবায় সমিতি নিয়ে বিরোধ চলে আসছে। উল্লেখিত ৫ গ্রামের বাসিন্দাদের

বিস্তারিত

নবীগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বসতভিটা থেকে প্রতিপক্ষকে উচ্ছেদের পায়তারার অভিযোগে ৪ ব্যক্তি বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সন্দলপুর গ্রামের মৃত সুজাত উল্লাহর পুত্র মোঃ আব্দুল গফুর হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন- বাদীর দুই ভাই ছবদর আলী ও দৌলত আলী, একই

বিস্তারিত

আজমিরীগঞ্জ আওয়ামীলীগ নেতা আহাদ আর নেই ॥ আজ জানাযা

মোহাম্মদ আলী মমিন ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আহাদ ঢাকার রাসমনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমের জানাযার নামাজ আজ শনিবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ সদর নগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার শ্বাস-প্রস্বাস জনিত কারণে সু-চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হন।

বিস্তারিত

বাহুবলে বিষপানে যুবতীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ইসলামপুর গ্রামে বিষপানে তাহমিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তাহমিনা ওই গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা। সে স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে তাহমিনা গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে। এরপর সে বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে

বিস্তারিত

বাহুবলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সিমেরপাড়া গ্রামে ঘরে ফ্যান লাগাতে গিয়ে জামাল মিয়া (২৫) নামের এক যুবক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। গতকাল শুক্রবার বিকালে জামাল মিয়া তার ঘরে একটি ফ্যান লাগাতে যায়। এ সময় অসতর্কতাবশত সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে

বিস্তারিত

বৃন্দাবন কলেজে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভাঙচুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হট্টগোল হয়েছে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুরেরও ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে শিক্ষকরাও অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। গতকাল বৃহস্পতিবার বৃন্দাবন সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সদ্য অনার্স পাস শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজের অডিটরিয়ামে

বিস্তারিত

লাখাই থানায় ধর্ষন মামলার আসামীকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানার পুর্ব বুল্লা গ্রামের শায়েদা ওরফে শাফিয়া খাতুন নামের এক মহিলা অভিযোগ করেছেন ধর্ষণের নিয়মিত মামলার আসামী ইকবাল মিয়াকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শায়েদা খাতুন জানান- ইকবাল মিয়া পূর্ব বুল্লা গ্রামে কাজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। প্রায়ই সে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে গত ৬ জুলাই রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ

বিস্তারিত

ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন নবীগঞ্জের জেসমিন বেগম

স্টাফ রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন জেসমিন বেগম। ২০১০ সালের ২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ম্যানচেস্টার শিশু হাসপাতালে ১ মাস লাইফ সাপোর্ট মেসিনে ছিলেন তিনি। ওই সময় ডাক্তাররা কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন তার বেঁচে থাকার নিশ্চয়তা নেই। তার পরও আল্লাহর উপর ভরসা রেখে পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা চালিয়ে

বিস্তারিত

নবীগঞ্জে মহাসড়কের বিজনা ব্রীজের নিকট সিএনজি যাত্রীকে মারপিট করে ৮২ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনা ব্রীজ এর নিকট সিএনজি আটকিয়ে  প্রায় ৮২ হাজার টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফজলুর রহমানের পুত্র হামলায় আহত সিএনজি আরোহী আবু সালেহ (২৮) জানান, গত ১২ জুলাই বেলা ২টার দিকে বিদেশ থেকে চাচাত ভাইয়ের পাঠানো ৮১ হাজার ৮৬০

বিস্তারিত

© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com