বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন নবীগঞ্জের জেসমিন বেগম

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রি লাভ করেছেন জেসমিন বেগম। ২০১০ সালের ২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ম্যানচেস্টার শিশু হাসপাতালে ১ মাস লাইফ সাপোর্ট মেসিনে ছিলেন তিনি। ওই সময় ডাক্তাররা কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন তার বেঁচে থাকার নিশ্চয়তা নেই। তার পরও আল্লাহর উপর ভরসা রেখে পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হয়। ২০১২ সালে হাইস্কুল শিক্ষায় তিনি এ স্টার পান। ২০১৪ সালেও কলেজে এ স্টার পান এ-লেভেলে। আর তাতেই সুযোগ পান ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়ার। সেখান থেকে সাইকোলজিতে তিনি ডিগ্রি লাভ করেছেন। ১৩ জুলাই ডিগ্রি সিরমনি হয়। ব্রিটিশ মিডিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল তার ইন্টারভিউ নিয়েছে। যুবসমাজের জন্য তাকে বিশেষ উদাহরণ হিসেবে দেখছে। স্পেসিয়ালি স্টুডেন্ট হিসেবে এওয়ার্ডও দেয়া হয়েছে। সকল মিডিয়া তাকে মিরাকল গার্ল হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য, জেসমিন বেগম ইংল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী নবীগঞ্জের বদরদি গ্রামের কৃতিসন্তান মোফাজ্জল চৌধুরী ইমরানের ছোট বোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com