মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাম টিকা প্রদান নিশ্চিত করতে হবিগঞ্জ সিভিল সার্জন হল রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস।
তিনি জানান, দেশে হাম-রুবেলা ভয়াবহ রুপ ধারন করেছে। হবিগঞ্জে এপর্যন্ত ১০৩ জনের হাম সন্দেহ হলেও পরীক্ষার পর ৭ জনের হাম হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। হবিগঞ্জে ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ শিশুকে দেয়া হবে হামের (এমআর) টিকা। শিশুদের হাম প্রতিরোধে হবিগঞ্জে আগামী সোমবার ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত ২২ দিন ব্যাপী টিকাদান ক্যাম্পেইন-এ ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এবং ৭৮টি ইউনিয়নের ২৩৪ টি ওয়ার্ডে ৭৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে সেচ্ছাসেবীরা টিক প্রদান করবেন।
এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, দৈনিক হবিগঞ্জের সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাংবাদিক সোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আশরাফুল আলম কুহিনূর, এস এম সুরুজ আলী, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সাংবাদিক অপু আহমেদ রওশন, সৈয়দ মশিউর রহমান, মোঃ মিজানুর রহমান, শাহ আলম, জায়েদ আলী মামুন প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com