বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বসতভিটা থেকে প্রতিপক্ষকে উচ্ছেদের পায়তারার অভিযোগে ৪ ব্যক্তি বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সন্দলপুর গ্রামের মৃত সুজাত উল্লাহর পুত্র মোঃ আব্দুল গফুর হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন- বাদীর দুই ভাই ছবদর আলী ও দৌলত আলী, একই গ্রামের মৃত রব উল্লাহ পুত্র আব্দুল কাদির ও নুর উল্লাহ।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, মৌজা জহুরপুর জেএল নং ১৩৮, খতিয়ান নং ১১৮/১, দাগ নং ৩৫১ তফশীলের ভূমি তিনি ও তার ভাইয়েরা ক্রয় করে যার যার অংশ মৌখিক ভাবে ভাটোয়ারামূলে বসবাস করে আসছেন। কিন্তু ইদানিং বিবাদী ছবদর আলী ও দৌলত আলী একই গ্রামের রব উল্লাহর পুত্র আব্দুল কাদির ও নুর উল্লাহর নিকট উক্ত ভূমি বিক্রি করে দিয়েছে বলে প্রকাশ করছে। এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা সহ খুন খারাবিও হতে পারে। এমতাবস্থায় তিনি আদালতের নিকট তার ভূমি রক্ষার জন্য এবং শান্তি শৃংখলা রক্ষার জন্য বিবাদীগণকে বারণের আদেশ প্রার্থনা করেন। আদালত তার অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com