স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুন কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সবুজ আহমেদ, সার্ভেয়ার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে হবিগঞ্জ কেন্দ্রীয় শাহি ঈদগায়ের ডান দিকের দেয়াল নির্মাণ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য জেলা পরিষদ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয় করা হবে।