শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল জাতীয় সংসদের অধিবেশনে চুনারুঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর বিষয়টি তুলে ধরেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে তিনি সংসদে বক্তব্য রাখেন, যা স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এমপি ফয়সল বলেন, ১৯৮৭ সালে খরস্রোতা খোয়াই নদীর ওপর চুনারুঘাট পৌরসভার কাছে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ওই সময় এটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ভূমিকা রাখলেও বর্তমানে সেতুটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করছে।
তিনি আরও বলেন, এই সেতুর মাধ্যমে নদীর পূর্বপাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ সরাসরি উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর বিভিন্ন অংশ দুর্বল হয়ে গেছে। যে কোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এতে করে লাখো মানুষ চরম দুর্ভোগের শিকার হবে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। জরুরি ভিত্তিতে ওই স্থানে একটি টেকসই ও আধুনিক পাকা সেতু নির্মাণের দাবি জানান। এ লক্ষ্যে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এটি শুধু একটি সেতু নয়, বরং চুনারুঘাটবাসীর প্রাণের দাবি। দ্রুত বাস্তবায়ন হলে এলাকার অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা এমপি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে তারা এই সেতুর কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। নতুন সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com