রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরের পিয়াইম গ্রামে দু’পক্ষে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে মুক্তিযোদ্ধা সন্তানকে অপহরণের ঘটনা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে মুক্তিযোদ্ধাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করা হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা এংরাজ মিয়ার পুত্র এনাম মিয়াকে অপহরণ হয়। এ ব্যাপারে এনামের পিতা এংরাজ মিয়া বাদী হয়ে একই গ্রামের শিশু মিয়াসহ তার লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহত এংরাজ মিয়া (৮০), তার স্ত্রী নুরজাহান (৬০), নাইম (১০), ময়না মিয়া (৪০), শাহিন (৩৫), লোকমান (৩৫), সাহাবুদ্দিন (২৮), সনজু মিয়া (৫০) ও শিশু মিয়া (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com